একুশের বই মেলা ২০০৯ টুকিটাকি ০৭

শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এরই মধ্যে জমেও উঠেছে। প্রতিদিনই বাড়ছে দর্শক সমাগম। একুশের মেলায় প্রতি বছরই নারীদের লেখা নতুন নতুন বই আসে। এবারও প্রথম দিন থেকেই নারী লেখক এবং নারী বিষয়ক বেশ কিছু বই এসেছে। এবার মেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় লেখক সেলিনা হোসেনের ‘নির্বাচিত গল্প’। বইটিতে লেখকের ‘উৎস থেকে নিরন্তর’, ‘জলবতী’, ‘পরজন্ম’সহ বিভিন্ন গল্পগ্রন্থের জনপ্রিয় গল্পগুলো সন্নিবেশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী। এছাড়া একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের শিশুতোষ গল্প ‘মিহিরুনের বন্ধুরা’ এবং ‘অন্যরকম যাওয়া’।
অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে নাসরীন জাহানের ‘আঁধারে রঙিন রাখাল’ উপন্যাস। উপন্যাসটি একজন অন্ধ নিঃসঙ্গ মানুষকে কেন্দ্র করে। যে তৃতীয় বিশ্বের যন্ত্রণাকর গড্ডালিকায় তলাতে তলাতে নিজেকে শেষবারের মতো দাঁড় করানোর চেষ্টা করে। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হবে ‘চিল পাখির নীল ঠোঁটে’। এছাড়া এবারই প্রথম বইমেলায় নাসরীন জাহানের লেখা সব বই পাওয়া যাচ্ছে।
ব্রিটেন প্রবাসী লেখক সালেহা চৌধুরীর ছয়টি বই প্রকাশিত হচ্ছে এবারের মেলায়। ইতিমধ্যে পাওয়া যাচ্ছে উপন্যাস ‘ব্রিটেন একটি দ্বীপ’। এটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। বইটিতে ব্রিটেনের প্রবাসীদের জীবনের সুখ-দুঃখ-সংগ্রামের কাহিনী চিত্রিত হয়েছে। প্রকাশিত হয়েছে অনুবাদ গ্রন্থ, ‘নেলসন ম্যান্ডেলার বাণী’ এবং ‘বরফের হাঁস’। বই দুটি প্রকাশ করেছে সন্দেশ ও মুক্তদেশ প্রকাশনী। এছাড়া প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে আরো তিনটি উপন্যাস ও একটি শিশুতোষ গল্প।
পুরবী বসুর ‘নারীবাদী গল্প’ প্রকাশ করেছে ইত্যাদি প্রকাশনী। বইটিতে তার গল্পের পসরা থেকে নির্বাচন করা হয়েছে বিশেষভাবে নারীবাদী গল্পগুলো। সৌরভ সিকদার ও সালমা নাসরীনের গবেষণা ও সংকলন গ্রন্থ ‘বাংলা ভাষায় নারী শব্দাভিধান’ বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। অভিধানে বাংলা ভাষায় প্রচলিত অপ্রচলিত শব্দ, অর্থ এবং উৎস দেখানো হয়েছে। নারীর প্রতি পুরুষের আধিপত্য টিকিয়ে রাখার জন্য সেই প্রাচীনকাল থেকেই সমাজ পরিচালিত হয়ে আসছে। এমনকি ভাষার ক্ষেত্রেও একথা প্রযোজ্য। এ অভিধান তারই সাক্ষ্য বহন করে।

About riton

Whoa!! Finally you came to this page to know about me? that sounds cool. So here is what i am....... want to know more.... i have a lovely wife whom i love forever....... That's not all about me, i do have a job and a house to live and some food and a bed to sleep in.....and I love blogging! Good Luck!!!!
This entry was posted in একুশের বই মেলা ২০০৯ টুকিটাকি. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>