জীবনানন্দ দাশের মৃত্যুদিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ধানসিড়িটির তীরে   October 25th, 2009

66645_Banglavision-Jibonananda-D-1.jpg
জীবনানন্দ দাশের মৃত্যুদিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ধানসিড়িটির তীরে
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ। তার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, লেখালেখি এবং কর্মজীবনের সঙ্গে জড়িয়ে আছে-বরিশাল। জীবনানন্দের কবিতায় বাংলার অপরূপ প্রকৃতির যে চিত্র অঙ্কিত হয়েছে তা মূলত বরিশালেরই চিত্র। ধানসিড়ি, সন্ধ্যা, সুগন্ধা, কীর্ত্তনখোলা ইত্যাদি নদীকে ঘিরে রয়েছে তার অজস্র, অনুপম কবিতা।
জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘ধানসিড়িটির তীরে।’ দুই বাংলার প্রখ্যাত জীবনানন্দ-গবেষক, কবি আবদুল মান্নান সৈয়দ প্রামাণ্যচিত্রটিতে জীবনানন্দের জীবন ও কবিতায় মিশে থাকা এসব অনুসঙ্গকেই বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তিনি জীবনানন্দের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে ঘুরে ঘুরে এর তথ্যবিশ্লেষণ করেছেন। সঙ্গে ধানসিড়ির তীরে বসে জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেছেন রবিশঙ্কর মৈত্রী। ২২ অক্টোবর, কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মামুন খানের পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হয়।


Download this video from these file hosting services:
Rapidshare
Mediafire
Megaupload
Hotfile

Tags:
This entry was posted on Sunday, October 25th, 2009 at 11:18 pm and is filed under এলোমেলো. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.You can leave a response, or trackback from your own site.

One Response

October 26th, 2009 at 6:08 am
gshaw Says:

তথ্যটা তুলে ধরার জন্য ধন্যবাদ রিটনভাই।

Leave a Reply