Looking Back 1971 December 15th, 2009

The Daily Star সংবাদপত্র এক সুন্দর ও তথ্য সমৃদ্ধ একটি ফিচার পাতা করেছে।
অনলাইন পাঠকদের জন্য যা একটি অনবদ্য সংগ্রহ হবে আশা করি। নানারকম তথ্যের সাথে সেখানে অনেক ভিডিও ক্লিপ আছে যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সাহায্য করবে। নিচের লিংকটি ক্লিক করুন
http://www.thedailystar.net/newDesign/victory_day/
বুদ্ধিজীবী হত্যা: পাকিস্তানি জবান – মফিদুল হক December 14th, 2009
লেখাটি সবার সাথে শেয়ার করতে চাইলে এই লিঙ্কটি প্রদান করুন।
http://docs.google.com/View?id=ddvf4c53_101hc9fccgw
বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে বিশ্ব ইতিহাসে তুলনাবিহীন যে নৃশংস বুদ্ধিজীবী নিধন ঘটে, সাধারণ বুদ্ধিতে তার কার্যকারণ খুঁজে পাওয়া দুষ্কর। সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তানি জেনারেলরা প্রাণ বাঁচাতে অস্ত্রবিরতির জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। ৭ ডিসেম্বর থেকে শুরু হয় গভর্নর এ এম মালিক ও সেনাপ্রধান জেনারেল নিয়াজির তরফে হেডকোয়ার্টারে লড়াই বন্ধের বাণী পাঠানো। মিত্র বাহিনী যখন পৌঁছে যায় ঢাকার উপকণ্ঠে, তখন নিছক অস্ত্র সংবরণ প্রস্তাব পুরোপুরি পরাজয় স্বীকার প্রস্তাবে পর্যবসিত হয়; কেবল শর্ত হিসেবে বলা হয়, পাকিস্তানি বাহিনীকে যেন নিরাপদে দেশে ফিরে যেতে দেওয়া হয়। অবিশ্বাস্যভাবে একই সঙ্গে চলে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, পাকিস্তানি বাহিনী গঠিত দেশীয় গুপ্তঘাতক আলবদরের সদস্যরা নীল সংকেত পেয়ে হয়ে ওঠে সক্রিয়। যেভাবে নির্বাচিত বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে আনা হয় এবং মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আটক করে নির্মম অত্যাচারের পর ১৪ ডিসেম্বর ভোরের আলো ফোটার আগে হত্যা করে বুড়িগঙ্গা নদীর তীরের ইটের ভাটায় গাদাগাদি করে ফেলে রাখা হয়, তা পরিকল্পিত ও সংগঠিত সামরিক পরিকল্পনার পরিচয় বহন করে।
Read the rest of this entry »
মুরগা লেখক May 25th, 2009
সব সম্ভবের দেশ বাংলাদেশে কি না হয়? নিম্নের খবরটি একটু পড়ে দেখুন;
মুরগা লেখক
বাংলাবাজার বইয়ের বাজার। দেশজুড়ে এমনই পরিচয় তার। কিন্ত- বাংলাবাজারে সৃজনশীল প্রকাশকেরা এখন ‘মুরগা’ আর নেটবই নিয়ে শঙ্কিত। বাজার দাপিয়ে বেড়াচ্ছে মুরগার দল। সৃজনশীল গ্রন্থের প্রকাশকেরা এসব মুরগার পরাক্রমে বেকায়দায়।
এই মুরগা কুক্কুট শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। বাংলাবাজারের প্রকাশকেরা একশ্রেণীর লেখককে দিয়েছেন এই মুরগা অভিধা। আর একশ্রেণীর প্রকাশকও পেয়েছেন ‘মুরগা ধরা’ প্রকাশকের খেতাব। বাংলাবাজারে মুরগা লেখকদের আমদানি ঘটেছিল ২০০০ সালে। লেখক হিসেবে খ্যাতি-পরিচিতি পাওয়ার মানসে হঠাৎ গজিয়ে ওঠা একদল মসিধারীর আবির্ভাব ঘটেছিল তখন। অধিকাংশই বয়সে তরুণ। গ্রন্থ প্রকাশ করতে যে অর্থ খরচ হয়, তার সবটাই দিতে রাজি তারা। কথা শুধু একটাই-উপন্যাসটি যেন প্রকাশ হয়।
সৃজনশীল গ্রন্থের প্রকাশকেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মুরগা লেখকদের প্রতিরোধ করার উদ্যোগ নিয়েছেন। মুরগা লেখক-প্রকাশকদের কিছুটা প্রভাব-প্রতিপত্তি এতে কমেছে বটে, তবে বাংলাবাজারের প্রকাশনা মুরগাদের কবলমুক্ত হয়নি।
লেখকদের যেমন মুরগা খেতাব দেওয়া হয়েছে, তেমনি তাঁদের রচিত গ্রন্থেরও আছে বিশেষ নাম। মুরগা লেখকেরা প্রধানত উপন্যাস রচনা করে থাকেন। এসব উপন্যাসকে বাংলাবাজারে বলা হয় ‘নেটবই’। কমিশন নয়, নেট দামে বিক্রি হয় বলে এই নাম।
কেমন এসব উপন্যাস? কয়েকটির নাম-স্বর্গ পেয়েছি তোমাকে পেয়ে, লেখক গীতিকার বিরহী বিপ্লব। ভুল করেছি ছাত্র জীবনে ভালবেশে, লেখক বশির আহমেদ বিপ্লব। অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, লেখক মো. সোহেল রানা। মনের মাঝে তুমি, লেখক মো. মেহেদী হাসান সুমন। বোর্ড বাঁধাই, চার রঙা প্রচ্ছদ। নিউজপ্রিন্টে ছাপা। কোনো কোনো প্রচ্ছদে ব্যবহৃত হয়েছে দেশি-বিদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ছবি। শেষ প্রচ্ছদে লেখকের ছবি, সঙ্গে বিস্তারিত ঠিকানার সঙ্গে সংযুক্ত মোবাইল ফোন নম্বর।
উপন্যাসের বিষয়বস্ত- আদি ও অকৃত্রিম-ভালোবাসা। রচনার কিছু নমুনা দেওয়া যাক। মনের মাঝে তুমি উপন্যাসটি শুরু এভাবে-এখন ছিল চৈত্র মাস। তখন চার দিকে ছিল মেঘে ডাকা। এর কিছুক্ষণ পরেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন ও তখনের ব্যবহার লক্ষণীয়। আছে বেসুমার মুদ্রণ প্রমাদ। অবশ্য নেটবইগুলো প্রচলিত অর্থে পর্নো পুস্তক নয়। বর্ণনা দীর্ঘ না করলেও বোঝা যায় এসব নেটবইয়ের গুণমান কেমন।
লেখকেরা পাণ্ডুলিপি নিয়ে এলে প্রকাশকেরা তাঁদের সঙ্গে একটি চুক্তি করেন; ন্যূনতম ১০ হাজার টাকা থেকে শুরু। লেখককে তাঁরা এক-দেড় শ কপি বই দিয়ে দেন। বাকি বই শতকরা হারে বিক্রি করেন ফুটপাতের খুচরা বিক্রেতাদের কাছে।
ভয়ঙ্কর খবর হলো, এসব নেটবইয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে গ্রামাঞ্চলের বিভিন্ন স্কুলের লাইব্রেরিতে। সৃজনশীল গ্রন্থের প্রকাশকেরা জানিয়েছেন, অনেক স্কুলের শিক্ষক বাংলাবাজারে এসে ৫০ টাকা দামের নেটবই পাঁচ টাকা করে কিনে শতকরা ৪০ ভাগ কমিশনের রসিদ নিয়ে চলে যান। স্কুল কমিটিকে তাঁরা দেখান বই কেনা হয়েছে ৩০ টাকায়। নিজের পকেটে চলে যায় ২৫ টাকা।
নেটবইয়ের জমজমাট ব্যবসা চলেছে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত, জানালেন নওরোজ সাহিত্য সম্ভারের কর্ণধার ইফতেখার রসুল। বাংলাবাজারের অনেক প্রকাশকই এসব বই ছাপিয়েছেন। ওই সময়টিতে নেটবইয়ের দাপট এত বেড়ে গিয়েছিল যে, তাতে মানসম্মত সৃজনশীল গ্রন্থের প্রকাশকেরা বেশ মন্দার মধ্যে পড়ে গিয়েছিলেন। তবে সুজনশীল বইয়ের প্রকাশকেরা নেটবইয়ের প্রকাশকদের চাপ দেওয়ায় মুরগা লেখকদের দাপট আগের তুলনায় কিছু কমেছে বলে জানান তিনি।
অনন্যার প্রকাশক মনিরুল হক বলেন, নেটবই অত্যন্ত সস্তা, রংচঙা প্রচ্ছদ। অন্য বইয়ের দাম নেটবইয়ের মতো কমানো সম্ভব নয়। তিনি বলেন, নেটবই ছাড়াও আছে পাইরেসি করা বই। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলের মতো লেখকদের চিরায়ত গ্রন্থগুলোর পাইরেসি কপি পাওয়া যায় মাত্র ১০০ টাকা বা তার চেয়েও কম দামে। পাইরেসি করার সময় পাতার নম্বর ঠিক রেখে মাঝখান থেকে এক বা দুই ফর্মা বাদ দিয়ে দেওয়া হয়। রবীন্দ্রনাথের উপন্যাসসমগ্র, কিংবা শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস ইত্যাদি নামে এসব পাইরেটেড বই ছাপা হচ্ছে প্রচুর। ভেতরে যে এক-দুই ফর্মা করে নেই, ক্রেতারা কেনার সময় তা কোনোভাবেই বুঝতে পারে না।
বিদেশি লেখকদের বিখ্যাত গ্রন্থ্থের ক্ষেত্রেও এই অবস্থা। তাই বই কিনে পস্তাতে না হলে নেটবই ও কম দামের বই কেনা থেকে বিরত থাকাই উত্তম।
আশীষ-উর-রহমান
একুশের বই মেলা টুকিটাকি ২০০৯ February 2nd, 2009
আবুল হায়াতের আসছে ‘হাসুলি বাঁকের উপকথা’। এটি আসলে তার প্রচারিত টেলিভিশন নাটকেরই মলাট সংস্করণ। আর সপ্তাহান্তে পত্রিকার পাতায় লেখা তার কলাম ‘এসো নীপবনে’ আসবে আগামী বইমেলায়।
নুরুল আলম আতিকের আসছে ‘নৃ মিথ সংখ্যা’। এটি প্রকাশ করছে ঐতিহ্য। দাম ৩০০ টাকা। এছাড়াও নতুন সিনেমা: সময়ের দাবী’ শিরোনামে একটি বই লিখেছেন তিনি। এটির বিষয়বস্তু হলো তরুণ প্রজন্মকে সিনেমায় এই নতুন প্রযুক্তিকে ব্যবহার করে এই মাধ্যমে ছবি বানাতে উদ্বুদ্ধ করা।
তরুণ পরিচালক আবু সুফিয়ান লেখালেখি করেন নাটকের জগতে আসার আগে থেকেই। এবারের বই মেলাতে আসছে তার দুটি বই। উপন্যাস ‘কথা’ এবং ভ্রমনকাহিনী ‘লন্ডন শহরে’ আসবে মেলার প্রথম দিকেই। সুফিয়ান মুলত উপন্যাস আর ভ্রমণকাহিনীই লিখে থাকেন। এর আগে ‘নিতু কাঁদছে’, ‘প্যারিসের পথে পথে’, ‘কেহেরমান’, ‘স্পেন : সূর্যের দেশে’ সহ তার অনেক বই পড়েছেন পাঠকরা।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবারও মেলায় আসছেন শিশু সাহিত্যের ঝাঁপি নিয়ে। এবারের মেলায় তার মোট আটটি বই আসছে বলে জানান তিনি। এর মধ্যে অনন্যা থেকে ‘বকা খেয়ে বগুড়ায়’ ও ‘দিন দুপুরে দিনাজপুরে’, ইতি প্রকাশনী থেকে ‘অন’র অ্যাকুইরিয়াম, অন্যদিন থেকে ‘সিঙ্গাপুরেরর সিংহলী সাহেব’, সময় থেকে ‘কিশোর সমগ্র-৪’, ঝিঙেফুল থেকে ‘সেতু’ ও ‘ছোট খালুর কুইজ বিজয়’ এবং অন্যপ্রকাশ থেকে ‘আবারও হাফ ডজন ছোট কাকু’ আসছে কিশোর- কিশোরীদের জন্য।
ঐতিহ্য থেকে আসছে চলচ্চিত্র পরিচালক এনামুল করম নির্ঝরের প্রথম উপন্যাস ‘কানুশ’। এই বইয়ের বিষেয়বস্তু কাক। শহরের একটি ফ্ল্যাটে কাক এবং মানুষের মধ্যে ভালোবাসা, দ্বন্দ্ব আর সম্পর্কের টানপোড়েন উঠে এসেছে এই উপন্যাসে।
অভিনেতা- পরিচালক শামীম শাহেদের লেখার সঙ্গে পাঠকেরা পরিচিত অনেক দিন থেকেই। এবারের মেলাতে তার রচিত ১১টি গল্প নিয়ে প্রকাশিত হবে ‘চোর, ভালোবাসা এবং…’ এটি প্রকাশ করছে সাগর পাবলিশার্স। দাম ৭০ টাকা। কিশোর উপন্যাস ‘কঙ্কাল রহস্য’ বের হচ্ছে শিকড় পাবলিকেশন্স থেকে। দাম ৬০ টাকা। শামীম জানালেন, তিনি এখন লিখছেন ‘জলবালিকা’ নামের একটি উপন্যাস। যদি তিনি এটা শেষ করতে পারেন তবে মেলার শেষের দিকে এটি প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন শামীম।
লেখক- সাংবাদিক আনিসুল হকের মেলায় আসছে ৬টি বই। কবি জীবনানন্দ দাশের জীবনে নারী ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে প্রথম আলোর ০৮ সালের ঈদ সংখ্যায় প্রকাশিত উপন্যাস ‘এতোদিন কোথায় ছিলেন’- এর বর্ধিত সংষ্করণ আসছে এবারের বইমেলায়। এটির প্রকাশক সময় প্রকাশন। দাম ১৭৫ টাকা। আর যুদ্ধশিশুদের নিয়ে একটি সত্য ঘটনার আশ্রয়ে ‘মায়া’ লিখেছেন তিনি। এই বইয়ের বিষয়বস্তু স্বাধীনতার অনেক বছর পরে এক কন্যা সন্তান তার মায়ের খোঁজে এদেশে আসে। প্রকাশক পার্ল পাবলিকেশন্স। দাম ১৮০ টাকা। একই প্রকাশনী বের করছে তার কলামের সংকলন গ্রন্থ ‘রঙ্গ ভরা বঙ্গ দেশ’। দাম ১৫০ টাকা। মাদক সমস্যা ও প্রেম নিয়ে কাকলী প্রকাশনী থেকে আসবে ‘মন + হৃদয়’। দাম ১০০ টাকা। সময় থেকে বের হচ্ছে তার কবিতার বই ‘ তোমাকে ভাবনা করি’। দাম ১০০ টাকা। এছাড়া তার পত্রিকাতে প্রকাশিত নিয়মিত কলাম ‘অরণ্যে রোদন’- এর সমষ্টি ‘বিজয়ী হবে বাংলাদেশ’ নাম নিয়ে আসছে অনুপম থেকে। যার দাম ১৫০ টাকা।
এবারের বই মেলাতে লেখকদের তালিকাতে রয়েছেন গানের জগতের মানুষরাও। গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গীত বিষয়ক বই ‘তাল’ বের হবে নিজের খরচে। তিনি বলেন, “আমাদের সঙ্গীতপিপাসু নতুন প্রজন্ম এটা থেকে সাধারণ প্রয়োগিক সঙ্গীত শিক্ষার কিছু হলেও অর্জন করতে পারবে বলে মনে করি।” আর প্রয়াত সঙ্গীত পরিচালক সত্য সাহাকে নিয়ে লেখা বই মেলায় আসার কথা থাকলেও সবার লেখা সংগ্রহ করা যায়নি বলে এবারের মেলায় বইটি প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তার ছেলে ইমন সাহা।
আরো আসছে প্রয়াত নাট্যকার ড. সেলিম আল দীনের রচনা সমগ্রের তিনটি খন্ড। সাইমন জাকারিয়া সম্পাদিত এবং মওলা ব্রাদার্স প্রকাশিত এই রচনাসমগ্র ৪, ৫ এবং ৬- এ স’ন পেয়েছে এই কিংবদন্তীতুল্য নাট্যকারের ’৯০ সাল থেকে শুরু করে ’০৮ সাল পর্যন্ত সবগুলো লেখা। আর ‘দিনলিপি সেলিম আল দীন’ শিরোনামে তার ডায়েরি সম্পদনা করেছেন সহধর্মনী বেগমজাদী মেহেরুন্নেসা।
ওয়ানডে ক্রিকেটে সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার January 22nd, 2009

বাংলাদেশ ক্রিকেটাঙ্গনের জন্য কাল এক ঝলক সুবাতাস বয়ে আনল আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিং। দলগতভাবে টেস্ট-ওয়ানডে দুইটিতেই অবস্থান আগের নয় নম্বরে। তবে ব্যক্তিগত অর্জনে আছে দারুণ এক প্রাপ্তি। ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। গত কিছুদিন ব্যাট-বল হাতে ধারা-বাহিকভাবে আলো ছড়ানোর পুরস্কার পেলেন তিনি।
গত সপ্তাহে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিব ছিলেন তিন নম্বরে। এবার ৩৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। র্যাঙ্কিংয়ে তার পরের দুইটি স্থান নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম (৩৬৮ পয়েন্ট) ও ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফের (৩৬৬ পয়েন্ট)।
বলাই বাহুল্য, আইসিসির কোন র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা প্রথম বাংলাদেশী ক্রিকেটার সাকিব। আর শীর্ষ দশে আসা দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২০০৭ সালের নভেম্বরে ওয়ানডে বোলারদের তালিকায় আট নম্বরে ছিলেন।
এমন এক অর্জনে স্বভাবতই দারুণ উল্লসিত সাকিব।
Summer 2007 November 27th, 2008

Nobel Laureate Dr. Mumhammad Yunus has not only brought millions out of the quagmire of poverty in Bangladesh but also inspired a feature film screened in the Indian Panorama section of International Film Festival of India (IFFI) in Goa.
The film “Summer 2007,” directed by debutant Suhail Tatari and produced by Atul Pandey, is inspired by the work on micro credit by Dr. Yunus, which helped firming up the story of the movie, Pandey told The Hindu newspaper.
Starring Sikander Kher (son of noted actor-couple Anupam Kher and Kiron Kher), Ashutosh Rana, Sachin Khedekar and Gul Panag, “Summer 2007″ is the story of modern day Indian youths’ indifference to the world outside that of their own in metropolitan cities, says Pandey.
The film touches on the agrarian crisis in Vidarbha in the western state of Maharashtra where recurrent drought and consequent crop failure have forced many farmers to suicide.
Pandey said The Hindu’s extensive coverage of farmers’ plight also inspired “Summer 2007″ at its scripting stage.
Tatari is a known figure in Indian television circuit, having made a number of documentaries, but “Summer 2007″ is his first big screen project.
Courtesy: the daily star (Bangladesh)
Posted in Bangladesh | 1 Comment »
দশ বছরের সেরা বই এর একটি তালিকা November 13th, 2008
গত দশ বছরের সেরা বই এর একটি তালিকা প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।
১. আগুনপাখি – হাসান আজিজুল হক
২. হাজার বছরের বাঙালি সংস্কৃতি – গোলাম মুরশিদ
৩. জোছনা ও জননীর গল্প – হুমায়ূন আহমেদ
৪. গোলাপসংগ্রহ – আবদুশ শাকুর
৫. কাল নিরবধি – আনিসুজ্জামান
৬. মা – আনিসুল হক
৭. বলি যে তারানা হচ্ছে – আলতাফ হোসেন
৮. আমি সময়কে জন্মাতে দেখেছি – নির্মলেন্দু গুণ
৯. ডুমুর খেকো মানুষ ও অন্যান্য গল্প – শহীদুল জহির
১০.ইমানুয়েলের গৃহপ্রবেশ – অদিতি ফাল্গুনী।

