Mila | Kaniz | Tishma October 1st, 2009
আজ প্রথম আলোতে মোহাম্মদ রফিকউজ্জামান আমার মনের কথাগুলো বলে দিয়েছেন। তাকে জানাই অনেক অনেক সালাম। আমি আমার ব্লগের পাঠকদের জন্য লেখাটির মারাত্মক অংশটি তুলে দিচ্ছি।
এই তিনটি সিডির কথা একত্রে বলব। তিশমার এক্স ফ্যাক্টর, কানিজ সুবর্ণার একলা আকাশ এবং মিলার রিডিফাইনড। এ গানগুলোর ‘নয়েজ’, উচ্চারণের বিকৃতি, চিত্কার, ফিসফিসানি এবং গানের মোড়কের জন্য সরবরাহকৃত ছবিগুলোই বলে দেয়, এগুলো অপরিণত মস্তিষ্কের তরুণ বয়সীদের দৈহিক কসরতের গান। পরিণত বুদ্ধির ভদ্রজনের জন্য নয়। এর মধ্যে মিলা ‘নিশা লাগিল রে’ প্রচলিত গানটিকে বিকৃত ও নোংরা করে দিয়েছে। ভুল উচ্চারণে ও বাচনভঙ্গিতে নজরুলের ‘ধূমকেতু’ কবিতার আবৃত্তি রীতিমতো অশ্লীল। কবি মারজুক রাসেল তিশমার কোঁথ দেওয়ার ভঙ্গিতে গাওয়ার কারণে কবিতার অর্থবিভ্রাট দেখেও কেন যে এ অ্যালবামে লিখলেন বুঝলাম না। আর ‘ড়’ ‘র’-এর উচ্চারণগত অশ্লীলতা তো আছেই। কানিজ সুবর্ণার উচ্চারণও অশিক্ষিতের মতো খারাপ। ‘ভালো’কে ‘বালো’, ‘বেড়াও’কে ‘বেরাও’, ‘জুড়ে’কে ‘জুরে’ একেবারেই অমার্জনীয়। তবু এসব হয়তো ‘হিট’ও করবে। কিছু না ‘পড়া’ এবং কিছু না ‘পরা’ যাদের কাছে একই, তাদের ‘ন্যাংটা’ বোধকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ কী?
সাধুবাদ জানাই রফিকউজ্জামানকে।
Tags: Bangla Music, Eid Audio Album
This entry was posted on Thursday, October 1st, 2009 at 2:25 am and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.You can leave a response, or trackback from your own site.
This entry was posted on Thursday, October 1st, 2009 at 2:25 am and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.You can leave a response, or trackback from your own site.
One Response
gshaw Says:
আমার সাধুবাদ রিটন ভাইকে,এই লেখা এখানে তুলে ধরার জন্য। এই গান গুলো সত্যই গ্রহণযোগ্য নয়, এর বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কথা বলছেন দেখে ভাল লাগল।



