Ten More New Channel For Bangladesh | আরও ১০টি টিভি চ্যানেল October 12th, 2009
বেসরকারি মালিকানায় আরও ১০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সমপ্রচারের প্রাথমিক অনুমতি দিয়েছে সরকার। নতুন অনুমতি পাওয়া বেসরকারি ১০টি টিভি চ্যানেল হলো- বেক্সিমকো গ্রুপের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, স্কয়ার গ্রুপের অন্যতম কর্ণধার অঞ্জন চৌধুরীর মাছরাঙা টেলিভিশন, মাহফুজুর রহমানের এটিএন নিউজ, আহমেদ জুবায়েরের সময়ের টেলিভিশন, সাংবাদিক মোজাম্মেল বাবুর একাত্তর টেলিভিশন, চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিজয় টিভি, গাজী গোলাম আশরিয়ার জিটিভি, সৈয়দা মাহবুবা আক্তারের চ্যানেল নাইন, কামাল আহমেদ মজুমদারের মোহনা টিভি ও নাসির উদ্দিনের মাই টিভি।
এর মধ্যে ‘সময়ের টেলিভিশন’ এর অন্যতম পরিচালক হচ্ছেন আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই মোরশেদুল ইসলাম। চ্যানেল নাইনের আবেদনকারী সৈয়দা মাহবুবা আক্তার দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলামের স্ত্রী।
অনুমতি পাওয়া অন্য কয়েকটি টিভি চ্যানেলের আবেদনকারীর তেমন পরিচিতি নেই।
বর্তমানে দেশে বেসরকারি মালিকানায় ১১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। নতুন ১০টি চ্যানেল এলে এ সংখ্যা দাঁড়াবে ২১। এ ছাড়া সরকারি মালিকানায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড নামে দুটি টিভি চ্যানেল রয়েছে।
এখন আমার কথা হলো যাদেরকে চ্যানেল্গুলো দেয়া হয়েছে; তাঁরা কতটা নিরপেক্ষভাবে তাদের চ্যানেল পরিচালনা করবেন। মোট ২১টি চ্যানেল খুবই কি দরকারি বাংলাদেশের মতো দেশের জন্য? তবে একটি উপকার হয়েছে, বেকার সংস্থানের একটি উপায় হলো বলা চলে।
নিম্নের নিউজটি দেখুনঃ
Click Here to watch the News
This entry was posted on Monday, October 12th, 2009 at 11:25 pm and is filed under খবরাখবর. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.You can leave a response, or trackback from your own site.
