Comments
- riton on একলা লাগে – ফাহমিদা নবী ও রূপঙ্কর
- সোমপ্রতিম on একলা লাগে – ফাহমিদা নবী ও রূপঙ্কর
আজ আলোচনা করবো আমার অতি প্রিয় google এর একটি প্রোডাক্ট নাম গুগল ইবুকস। কি এই গুগল ইবুকস? সহজ কথায় এটি একটি চলতি ফিরতি বইয়ের লাইব্রেরী। গুগল এইখানে অসংখ্য ফ্রি বইয়ের সাথে সাথে সদ্য প্রকাশিত new york times এর bestseller ও কিনতে পাওয়া যাবে। ডাউনলোডের ঝামেলা নাই। মোবাইল ফোনে বা ইবুক রিডারে সেভ করারও ঝামেলা থেকে মুক্তি। যেখানেই ইন্টারনেট সুবিধা আছে সেখান থেকেই এই গুগল ইবুকের সুবিধা পাওয়া যাবে।
কয়েকটি প্রধান ফিচার এই রকম;
Unlimited storage of ebooks
2-page reading mode
Search within book
Adjust text size, typeface, line space, justification
Free samples of books
Information about book
Worry-free archive
আগেই বলেছি, paid বইয়ের সাথে সাথে ইংরেজি যে কোনো ক্লাসিক বই ফ্রি পড়তে পারবেন। এই লিঙ্কে গিয়ে দেখুন তাক লাগিয়ে দেবার মতো সব collection. যে ধরনের মধ্যমে বইগুলো পড়া যাবে তাহলো; iPhone, iPad, iTouch, Android, MAC, PC and ereader.
এর অনবদ্য ফিচারের মধ্যে আমার যেটি প্রিয় সেটার কথা এবার বলি। গুগল এবুক অটো বুক মার্ক করে রাখে। এটা যে কতটা প্রয়োজনীয় তা পাঠক মাত্রই জানেন। যেমন ধরুন আপনি সকালে নাস্তার টেবিলে iphone একটি বইতে চোখ বুলাচ্ছেন। অল্প কিছুদুর পড়েই আপনাকে অফিস বা অন্যকোনো স্থানে যাবার উদ্দেশে উঠতে হলো। অফিসে যেয়ে অবসরে আপনি পিসিতে গুগল এবুক খুললেই যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই আবার পড়াটা ধরতে পারবেন। আরো এত এত ফিচার আছে যে আমি লিখে শেষ করতে পারবো না। তাই সময় পেলেই এই সাইটটি ডুঁহ মারুন। http://books.google.com/ebooks
Also watch this video:
তার পরেও আধ শোয়া হয়ে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ার মজাটাই আলাদা। নতুন বইয়ের গন্ধ, আহা গুগল কি আর তা দিতে পারে?
0 comments Add a comment